বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হামাসের হামলায় ইসরায়েলে নিহত ৩০০

হামাসের হামলায় ইসরায়েলে নিহত ৩০০

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক-         

দ্বিতীয় দিনে পা দিলো ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এতে হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৩০০ ছুঁয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৫০ ফিলিস্তিনি।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, শনিবার (৭ অক্টোবর) রাতে বিপুল সংখ্যক সৈন্য জড়ো করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তারা।

সংবাদমাধ্যমটি জানায়, সীমান্তের অন্তত ২২টি পয়েন্ট দিয়ে দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। গাজা সীমান্ত থেকে ১৫ মাইল দূরের শহরেও পৌঁছে যায় তারা। কিছু কিছু জায়গায় কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে হামাস সদস্যরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে রাতেও তাদের লড়াই চলছিল।

হামাসের এই হামলায় ইসরায়েলে প্রতি ঘণ্টায় বাড়ছে হতাহতের সংখ্যা। রোববার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৯০ জন। এদের মধ্যে ৩০০ জনের অবস্থা গুরুতর।

এদিকে হামাসের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ জন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৭ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রোববার সকালেও দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে লড়াই চলছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com