সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

ডেস্ক নিউজঃ

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের নেতা মোহাম্মদ মুইজ্জো। শনিবার রানঅফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন। 

দ্বিতীয় দফায় ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। আর প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 

তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত গড়ায়। আগামী ১৭ই নভেম্বর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। 

পর্যবেক্ষকরা মনে করছেন, চীন ও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে এ নির্বাচন তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

মোহামেদ মুইজ্জু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এ ছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন রয়েছে তাদের বের করে দেবেন তিনি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে, সেদিন এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। তাই দ্বিতীয় দফায় (রানঅফ) গড়ায় এ নির্বাচন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com