বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে দুই সিনেমা

প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে দুই সিনেমা

ডেস্ক নিউজঃ

‘দুঃসাহসী খোকা’ ও ‘বৃদ্ধাশ্রম’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে । দেশের প্রেক্ষাগৃহে আজ (২৯ সেপ্টেম্বর) সিনেমা দুটি মুক্তি পায়। দুটি সিনেমাই সরকারের অনুদানে নির্মিত হয়েছে। এর মধ্যে ‘দুঃসাহসী খোকা’টি মুশফিকুর রহমান গুলজারের নির্মিত। অন্যদিকে, ‘বৃদ্ধাশ্রম’ নির্মাণ করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল।  

মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে কৈশোর ও যৌবনের বিভিন্ন সময়কে চিত্রিত করা হয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে রূপদান করেছেন নতুন প্রজন্মের অভিনেতা সৌম্য জ্যোতি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন- ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মীসহ অনেকে।

জানা গেছে, ‘দুঃসাহসী খোকা’সিনেমাটি ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহগুলো হচ্ছে- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (ঢাকার ৪টি শাখা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), রূপকথা (পাবনা), লাইট হাউজ (সাতক্ষীরা) ও রূপকথা (শেরপুর)।

অন্যদিকে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ববোধ নিয়ে নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী নির্মাতা ও সংগীতশিল্পী এসডি রুবেল।

‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি ‘স্টার সিনেপ্লেক্স’, ‘ব্লকবাস্টার সিনেমাস’, পুরান ঢাকার ‘আজাদ’ সিনেমা হল ও ফার্মগেটের আনন্দসহ মোট ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটিতে অভিনয় করেছেন এসডি রুবেল, ববি, সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, রুবেল, আফজাল শরীফ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদসহ আরও অনেকে। এসডি রুবেল নিজেই ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com