বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে ঘরের চালের পানি নিষ্কাসনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে ১ জন খুন

ঘোড়াঘাটে ঘরের চালের পানি নিষ্কাসনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে ১ জন খুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং ইউপি’র কুলানন্দপুর গ্রামে বসতঘরের চালের পানি নিষ্কাসনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে একজন খুন হয়েছে।

২৪ মে রবিবার দুপুর আনুমানিক ২ঃ৩০ মিনিট উপজেলার ১নং ইউপি’র একই গ্রাম কুন্দারামপুর এর প্রতিবেশী ভাগীশরিকদের মাঝে হতাহতের ঘটনায় মোঃ আঃ জলিলের পুত্র রুমন ইসলাম প্রতিপক্ষের হাতে খুন হয়। পরবর্তীতে ২৫ মে সোমবার উক্ত গ্রামের বাসিন্দা মোঃ আঃ জলিল বাদী হয়ে ১১ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা রুজু করে। মামলার আসামী হলো, ১. মোঃ লাবু মিয়া(৩০), পিতা- মৃত গোলজার, ২. মোঃ ওয়াজেদুল(৩০), ৩. মোঃ কামরুল(৪৮), ৪. মোঃ নজরুল (৪৫), সর্ব পিতা- মৃত জহির উদ্দিন, ৫. মোঃ ওয়াহেদ(৩০), পিতা- মৃত- মজিদ(পালিত পিতা মৃত- গোলজার), ৬. মোঃ ছাদেকুল ইসলাম ওরফে শুভা(২০), পিতা- মোঃ কামরুল ইসলাম, ৭. মোছাঃ শরীফা বেগম(৩৮), স্বামী- মোঃ- কামরুল ইসলাম, ৮. মোছাঃ আশা বেগম(২২), স্বামী- মোঃ ওয়াজেদুল, ৯. মোছাঃ দুলি বেগম(৩৮), স্বামী- মোঃ নজরুল ইসলাম, ১০. মোছাঃ মেরিনা বেগম(২৪), স্বামী- মোঃ লাবু মিয়া, ১১. মোছাঃ রাহেনা বেগম(৫০), স্বামী- মৃত গোলজার সর্ব থানা ঘোড়াঘাট।

মামলার বাদী মোঃ আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, উল্লেখিত আসামীরা আমার প্রতিবেশী ভাগী শরিক। আসামীগনের সহিত আমার বসতঘরের চালের পানি নিষ্কাসনকে কেন্দ্র করিয়া মনোমালিন্য চলিয়া আসিতেছিলো কিন্তুু পূর্ব শত্রুতার জের ধরে পরস্পরের যোগসাজশে, ২৪ মে রবিবার দুপুর আনুমানিক ২ঃ৩০ ঘটিকার সময়, আমার বাড়ির খুলিয়ানে গোয়াল ঘরে গরু নিয়ে যাবার সময় আসমীরা বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামীরা আমার ছেলে রুমন(৩৩) কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র সহ বাঁশের লাঠিসোটা দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকে। রুমনের চিৎকারে তার সহোদর খোকন(২৭), মিস্টার(৩০), ওবাইদুল(২৪) বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি আঘাত করে আসামীরা স্থান ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের গাড়িতে করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয় এবং সেখানে ২৫ মে সোমবার চিকিৎসাধীন অবস্থায় ভোর ০৪.৩০ ঘটিকার সময় রুমনের(৩৩) মারা যায়। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন!

মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাদী মোঃ আঃ জলিল ২৫ মে সোমবার ১১ জন কে আসামি করেন, ঘোড়াঘাট থানা মামলা নং- ১০, ধারা- ১৪৩/১৪৮/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ দঃবিধিতে হত্যা মামলা রুজু করে। তিনি আরও বলেন আসামিদের আটকের জন্য জোড় প্রক্রিয়া চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com