বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
“মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট ইতালিতে হামলার শিকার বাঁধন, ‘শেষ দেখে ছাড়ব’ ৩০ বছরেও অমলিন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ মাদক মামলায় মিসরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে রজনীকান্তের ‘জেইলার’ দেখার জন্য ছুটি ঘোষণা!

চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে রজনীকান্তের ‘জেইলার’ দেখার জন্য ছুটি ঘোষণা!

বিনোদন ডেস্ক

আগামী ১০ আগস্ট মুক্তি পেতে চলেছে তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেইলার’। এ উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে দিনটিতে ছুটি ঘোষণা করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খরব, মুক্তির প্রথম দিনেই যেন কর্মীরা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন সেজন্যই এই ছুটির ঘোষণা। শুধু তাই নয়, বিভিন্ন অফিসে কর্মীদের বিনামূল্যে টিকিটও দেওয়া হয়েছে। 

এর আগেও রজনীকান্তের সিনেমা মুক্তিকে কেন্দ্র করে ভক্তদের নানা পাগলামো চোখে পড়েছে। দুই বছর পর পর্দায় এই তারকার নতুন ছবি নিয়ে আগমনের খবরে তামিলনাড়ুতে তুমুল উচ্ছ্বাস-উন্মাদনা বিরাজ করছে। সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে দর্শক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ব্যাপক ভাইরাল হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে, “সুপারস্টার রজনীকান্তের ‘জেইলার’ সিনেমা মুক্তি উপলক্ষে ১০ আগস্ট আমরা ছুটি ঘোষণা করছি। এছাড়া পাইরেসি বন্ধে উৎসাহ দিতে আমরা আমাদের কর্মীদেরও বিনামূল্যে টিকিট সরবরাহ করছি।”

উল্লেখ্য, ২০০ কোটি রুপির বাজেটে ‘জেইলার’ নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com