বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১১ দিনের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারালেন অভিনেতা মাহাদি হাসান পিয়াল

১১ দিনের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারালেন অভিনেতা মাহাদি হাসান পিয়াল

দেশের সাংস্কৃতিক অঙ্গনে করোনা হানা দিয়েছে অনেক আগেই। তবে এমন ছোবল এবারই প্রথম। মাত্র ১১ দিনের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারালেন অভিনেতা মাহাদি হাসান পিয়াল।

১৬ জুন করোনায় আক্রান্ত হয়ে বাবার মৃত্যু ঘটে আর শনিবার (২৭ জুন) সকালে একই ভাইরাসের কাছে পরাজয় বরণ করেন মাহাদি হাসান পিয়ালের মা। পিয়ালের পরিবারে করোনা থাবা এখানেই শেষ নয়, বোনসহ এই অভিনেতা নিজেও করোনায় আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।


পিয়াল কান্নাজড়ানো কণ্ঠে এটুকুই বলেন, ‘বাবাকে বাঁচাতে গিয়ে মাও চলে গেলেন। এই কষ্ট আমি কী দিয়ে মুছবো।’
জানা গেছে, দুই সপ্তাহ আগে তার বাবা করোনায় আক্রান্ত হন। বাসাতেই চিকিৎসা চলছিলো। ১৬ জুন তিনি মারা যান। ১৭ জুন থেকে পিয়ালের মা অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। টেস্টে করোনা পজিটিভ আসে। অবশেষে ২৭ জুন সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করা হয়।


পিয়াল তার বাবা ও মায়ের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।প্রসঙ্গত, মাহাদি হাসান পিয়াল গত এক দশক ধরে অভিনয় করছেন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com