মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীর ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের দায় স্বীকার আসামির

রাজধানীর ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণের দায় স্বীকার আসামির

ঢামেক সংবাদদাতা

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে আদালতে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক তদন্ত মো. শাহজাহান মণ্ডল। তিনি বলেন, গত ৩ জুলাই ধানমন্ডিতে ২১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানা একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি মাহাদী হাসান জারিফ পলাতক ছিলেন। গতকাল রাতে তাকে বরিশাল জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ।

তিনি আরও বলেন, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জারিফ। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছেন ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com