শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জের রেড জোনে করোনা আক্রান্তের মৃত্যু

কালীগঞ্জের রেড জোনে করোনা আক্রান্তের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার রেড জোন এলাকার করোনাভাইরাস আক্রান্ত এক বাসিন্দা মারা গেছেন। শনিবার (২৭ জুন) সকালে করোনাভাইরাসের জন্য নির্ধারিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।প্রয়াত ব্যক্তি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুরের বাসিন্দা।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তিকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ‘রেড জোন’ এলাকা।

গত ২৪ জুন ওই বাসিন্দার করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়। শনিবার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন বলেন তিনি।কালীগঞ্জ পৌরসভায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ১২ জুন মধ্য রাত থেকে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com