বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
প্রস্তুতির দিক থেকে আমরা খুব খুশি, সন্তুষ্ট, বিশ্বকাপ ক্যাম্প দেশেই করবে বাংলাদেশ

প্রস্তুতির দিক থেকে আমরা খুব খুশি, সন্তুষ্ট, বিশ্বকাপ ক্যাম্প দেশেই করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের মাটিতে বিশ্বকাপ মাঠে গড়াবে চলতি বছরের অক্টোবরে। আর আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার সূচি প্রকাশ করেছে আইসিসি। আর এদিন নিজেদের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

শুরুতেই এই বোর্ড পরিচালক বলছিলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো আছে। আপনারা জানেন, আমরা আফগানিস্তান সিরিজের মাঝে আছি। এশিয়া কাপ আছে। এশিয়া কাপের পর যখন আমরা বিশ্বকাপ খেলতে যাব, তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলব। প্রস্তুতির দিক থেকে আমরা খুব খুশি, সন্তুষ্ট।’

‘তার মধ্যে আগস্টে যে স্কিল ট্রেনিং হবে, অনুশীলন হবে- সবমিলিয়ে আমরা প্রস্তুত। ভালোভাবে প্রস্তুতি নিয়েই আমরা যাব। যেহেতু প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ভালো প্রস্তুতি নিয়েই যাব। তাই আমি মনে করি, আমরা ভালো করতে পারব।’ 

ভারতের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় দেশেই বিশ্বকাপের ক্যাম্প করবে বাংলাদেশ। জালাল বলছিলেন, ‘এবার আমরা বাইরে কোনো ক্যাম্প করছি না। ভারতের কন্ডিশনের সঙ্গে সাদৃশ্য আছে। সেজন্য আমাদের কোথাও না গেলেও চলবে। একটা জায়গা ছাড়া কম-বেশি সবগুলোই ট্রপিক্যাল থাকবে।’ 

‘ধর্মশালায় একটু ঠাণ্ডা থাকবে। গড়ে হয়তো ২০ থেকে ২৫ ডিগ্রি থাকবে। এটা খুব একটা সমস্যা হবে না। এর চেয়েও ঠাণ্ডায় খেলে এসেছি আমরা। এটা ছাড়া বাকি যেসব ভেন্যুতে খেলা হবে, কম-বেশি একই। ওরাও ট্রপিক্যাল দেশ। আমরা সেরকম কন্ডিশনেই এখানে অনুশীলন করব। সেজন্য বাইরে গিয়ে অনুশীলন করার তেমন দরকার পড়বে না।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com