মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘ভণ্ড পীর’ গ্রেপ্তার

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘ভণ্ড পীর’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবীদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ ইকবাল হোসাইন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২ জুন দেবীদ্বারে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, ইকবাল একজন ভণ্ড পীর। তাঁর বাড়ির পাশের একটি মাঠে খেলতে গেলে শিশুটিকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের আস্তানায় ডেকে নিয়ে কৌশলে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে বাড়িতে এলে তার মা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইকবাল এবং তাঁর অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখান। পরে গ্রেপ্তার এড়াতে আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com