মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৯ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদুল আজহার সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌপথের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ কথা বলেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, কোরবানির পশুবাহী গাড়ি কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না। সড়ক অথবা নৌপথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান বা পশুর হাটের নাম উল্লেখ করে ব্যানার টানাতে হবে।

কোরবানির পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার অনুরোধ করেন আইজিপি।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, গার্মেন্টস ও শিল্প কারখানা সংক্রান্ত, ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশু ক্রয়-বিক্রয়, পরিবহন ইত্যাদি উপস্থাপন করেন।

সভায় আইজিপি জাল টাকা প্রতিরোধে পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোর নির্দেশ দেন। তিনি ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশকে নির্দেশ দেন।

মালিক-শ্রমিকদের উদ্দেশে আইজিপি বলেন, অনেক সময় দেখা যায়, গাড়ির চালক গাড়ি না চালিয়ে হেলপারকে দিয়ে গাড়ি চালায়। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ বিষয়ে সজাগ থাকার জন্য তিনি মালিক-শ্রমিকদেরকে অনুরোধ করেন। তিনি পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আইজিপি অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি দেশের প্রধান প্রধান ঈদ জামাত কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ঈদের ছুটিতে অনেকে বেড়াতে বিনোদন কেন্দ্রে যাবেন। তিনি বিনোদন কেন্দ্রের নিরাপত্তা গ্রহণেরও নির্দেশ দেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, গত ঈদুল ফিতরে আমরা সবাই মিলে একই প্লাটফর্মে একযোগে কাজ করে জনগণকে একটি স্বস্তিদায়ক ঈদ উপহার দিতে সক্ষম হয়েছি। ফলে আমাদের সম্পর্কে জনমনে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব।

পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের আগের মতো আগামী ঈদেও যানবাহন চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com