বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
রশিদ-মুজিবকে নিয়েই ওয়ানডে খেলবে আফগানিস্তান

রশিদ-মুজিবকে নিয়েই ওয়ানডে খেলবে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি গতকাল (১৭ জুন) শেষ হয়েছে। যেখানে টেস্ট ইতিহাসে রেকর্ড গড়েই জিতেছে স্বাগতিকরা। আগামী ৫ জুলাই থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরছেন রশিদ খান। এছাড়া দলে রয়েছেন মোহাম্মদ নবী এবং মুজিব-উর-রহমানও।

আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর জন্য আজ (১৮ জুন) ১৯ সদস্যদের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। যেখানে নতুন করে দলে ফিরেছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ।

সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে আফগানিস্তান রশিদ-মুজিবদের মিস করার কথা জানিয়েছেন কোচ জনাথন ট্রট। আর এটাই স্বাভাবিক। দলের প্রধান দুই অস্ত্রকে রেখে আফগানরা সাদা পোশাকে খেলতে এসেছিল। আর সেখানে দলে থাকা বোলাররা রীতিমতো তুলোধুনো হয়েছেন টাইগার ব্যাটারদের হাতে। তেমন নাজমুল শান্তদের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ বোলারদের পর ব্যাটাররাও ছিলেন বাংলাদেশি পেসারদের তোপের মুখে।

আফগানিস্তানের ওয়ানডে দল : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com