বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে সরকারি গাছ কাটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বোয়ালমারীতে সরকারি গাছ কাটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অবৈধভাবে কাটা গাছের গুঁড়িগুলো জব্দ করে।এ বিষয়ে বোয়ালমারী নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তার পাশে থাকা কয়েকটি রেইনট্রি ও শিশু গাছের গুঁড়িগুলি জব্দ করা হয়েছে । তিনি বলেন, বিষয়টি তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


দাদপুর গ্রামের ব্যবসায়ী বাবুল মিয়া অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় ইউনিয়নের সড়কগুলোর উপর সরকারি গাছ গোপনে কেটে বিক্রয় করে চেয়ারম্যান। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন । দাদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, উপজেলার ময়েনদিয়া-কানাইপুর (এলজিইডি’র) সড়কের দাদপুর গ্রামের ৮/১০টি রেইনট্রি ও শিশু গাছ পরিষদের কোন প্রকার অনুমতি ছাড়াই কাটা হয়। তিনি বলেন, গাছ গুলো ব্যবসায়ীদের বিক্রয় করার পরে নেওয়ার সময় এলাকাবাসী আটক করে স্থানীয় প্রশাসনকে জানায় ।


অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, সম্প্রতি ঝড়ে ইউনিয়নের বেশ কিছু সরকারি গাছের ডাল ভেঙ্গে জনসাধারনের বাড়ী-ঘরের ক্ষতি হয়। এই কারনে ক্ষতিগ্রস্থদের অনুরোধেই ওই গাছগুলো কেটে ফেলা হয়। বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে জানালে সরকারি লোক এসে তা জব্দ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com