মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আছে

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আছে

নিজস্ব প্রতিবেদক

আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

ডিএমপির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে আইজিপি বলেন, জনসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। সব পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা আস্থার জায়গা সৃষ্টি করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তাই দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। এ অবস্থা ধরে রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির ফোর্সদের উৎসাহ দিয়ে তিনি বলেন, ভালো অর্জন ছোট ছোট খারাপ কাজের জন্য নষ্ট হয়ে যায়। যখন সারাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে যে নীতি গ্রহণ করেছেন আমরা তা অনুসরণ করে জঙ্গিবাদ দমন করতে পেরেছি। আমরা জঙ্গিবাদ দমনে আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি।

তিনি আরও বলেন, আমাদের জনবল বৃদ্ধি পেয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করে আমরা দেশের উন্নতি করতে পেরেছি। আমরা এখন সাধারণ মানুষকে কোয়ালিটি সার্ভিস দিতে পারছি। বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পদকপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আইন-শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয় চিত্ত। আমরা আগামীর স্মার্ট, উন্নত ও বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং স্মার্ট পুলিশ তৈরি করতে একযোগে কাজ করে যাব।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com