মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩২৬৬

গাজীপুরে করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩২৬৬

গাজীপুরের পাঁচটি উপজেলায় নতুন করে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুনদের নিয়ে এ পর্যন্ত জেলার করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৬৬ জন। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৭ জন।শুক্রবার (২৬ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ৫১১ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৭৭ জনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

আক্রন্তদের মধ্যে রয়েছে শ্রীপুর উপজেলায় ৩৬ জন, গাজীপুর সদর উপজেলায় ২১ জন, কালীগঞ্জ উপজেলায় ১১ জন, কাপাসিয়া উপজেলায় ৬ জন এবং কালিয়াকৈর উপজেলায় ৩ জন।জেলা সিভিল সার্জ অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, এ পর্যন্ত জেলার সর্বমোট ২২ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে তিন হাজার ২৬৬ জনের।

আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় রয়েছেন ২ হাজার ২২ জন। এ ছাড়া শ্রীপুর উপজেলায় ৩৮০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৭৭ জন, কালীগঞ্জ উপজেলায় ২৮৭ জন এবং কাপাসিয়া উপজেলায় ২০০ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com