মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দেওয়ার সময় একটি মিছিল থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি নোসাদ আল জাসেদুর রহমানকে (৩৪) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক। তিনি বলেন, নোসাদ আল জাসদ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলার অন্যতম আসামি।

এর আগে, গতকাল (বুধবার) দুপুরে তারুণ্যের সমাবেশে যোগ দিতে গিয়ে বিএনপির একটি মিছিল নগরের চকবাজার এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতাদের বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিএনপির মিছিলটি জামালখান মোড় হয়ে কাজির দেউরি মোড়ে সমাবেশের দিকে চলে যায়।

ওই মিছিলটি জামাল খান মোড়ে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন দেওয়ালে অঙ্কিত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত চল্লিশটি ট্যাম্পার্ড, গ্লাস, মুর‍্যাল, নৌকার প্রতীক ভাঙচুর করে। এরপর মিছিলটি কাজির দেউরি মোড়ের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে একই মিছিল থেকে আসকারদিঘী সংলগ্ন আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের কাঁচের নাম ফলক, সিসি ক্যামেরা, মানবতার দেয়াল ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাহবুব সিদ্দিকী (৩৫), মো. এরফান (৩০), নুরুল ইসলাম ওরফে মাসুম (৩৯), ইমন খান (২০) ও মো. মহিউদ্দিন হাসান ইমন (২০)। গ্রেপ্তাররা সবাই চট্টগ্রাম নগরে যুবদল এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com