সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দেশে খাদ্য সংকটের পরিস্থিতি তৈরি হয়নি : পরিবেশমন্ত্রী

দেশে খাদ্য সংকটের পরিস্থিতি তৈরি হয়নি : পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার সংবাদদাতা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। অনেক দেশ এখন খাদ্য সংকটে ভুগছে। তবে আমাদের দেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মৌলভীবাজারের বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। এজন্য সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। যাতে আপনারা বেশি বেশি করে খাদ্য উৎপাদন করতে পারেন। এতে আপনারাও লাভবান হবেন।

দেশও খাদ্যসংকটে পড়বে না।’

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com