সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
যমুনায় নৌকাডুবি,২ মরদেহ উদ্ধার

যমুনায় নৌকাডুবি,২ মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে গেছে। নৌকাডুবির ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ জনের মরদেহ উদ্ধার করে।

এছাড়াও জীবিত অবস্থায় অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চলছে।

এদিকে যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com