শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে এককভাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন মেসি ঘণ্টায় ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’ হঠাৎ অসুস্থ ড. মঈন খান, হাসপাতালের সিসিইউতে ভর্তি চোয়ালে অস্ত্রোপচারের চার দিন পরই জিমে মার্তিনেজ, মাঠে ফিরতে লাগবে সময় বিয়ের জন্য বয়স নয়, মানসিক প্রস্তুতিই গুরুত্বপূর্ণ: নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর নির্দেশ আদালতের, আবেদন শুরু ১ নভেম্বরের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি পারফিউম সাত বছরের আইনি জটিলতা কাটল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে বাধা নেই
২০২৫ সালে আসবে ভিশন প্রোর সাশ্রয়ী সংস্করণ

২০২৫ সালে আসবে ভিশন প্রোর সাশ্রয়ী সংস্করণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ভিশন প্রো এক্সআরের পর আরো দুটি হেডসেট নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। এর মধ্যে একটি আসবে ২০২৫ সালের শেষ দিকে। এটি হবে ভিশন প্রোর সাশ্রয়ী মডেল। আরেকটি ভিশন প্রোরই আপডেটেড সংস্করণ হবে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক সংবাদদাতা মার্ক গার্মেন এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সাশ্রয়ী দামের হেডসেটটিতে থাকবে কম রেজল্যুশনের স্ক্রিন, স্বল্পসংখ্যক ক্যামেরা ও কম শক্তিশালী প্রসেসর। হেডস্ট্র্যাপ ডিজাইনও আহামরি হবে না। স্পেশাল অডিওর জন্য হেডসেট স্পিকারের বদলে ব্যবহার করতে হবে আইপড।

তবে হাত ও চোখের নড়াচড়া ট্র্যাকিংয়ের জন্য যেসব ফিচার ভিশন প্রোতে দেখা গেছে সেগুলো বাদ যাবে না। ভিশন প্রোর দ্বিতীয় সংস্করণে থাকবে দ্রুতগতির প্রসেসর। গত ৫ জুন বার্ষিক ডেভেলপার কনফারেন্সে মিক্সড রিয়ালিটি হেডসেট ‘অ্যাপল ভিশন প্রো’ উন্মোচন করা হয়। হেডসেটটির দাম তিন হাজার ৪৯৯ ডলার (তিন লাখ ৭৬ হাজার টাকা)।

সূত্র : অ্যানড্রয়েড অথরিটি

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com