বুধবার, ১০ Jun ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শাহরুখের পোজের বিশ্ব রেকর্ড

শাহরুখের পোজের বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজঃ

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ সিনেমা মুক্তির পর দর্শকদের ভালোবাসা যেমন কুড়িয়েছে, তেমনি বক্স অফিসে বাজিমাত করেছে। এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ডে রেকর্ডে নাম উঠালেন শাহরুখ-ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, আগামী ১৮ই জুন ‘পাঠান’ সিনেমার টেলিভিশন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এ বিষয়টি উদযাপনের জন্য গত শনিবার শাহরুখের মান্নাতের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তার ভক্তরা।

এদিন ভক্তদের সঙ্গে দেখা করতে ব্যালকনিতে উপস্থিত হয়ে ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানে পারফর্ম করেন শাহরুখ। এসময় তার সঙ্গে নাচেন ৩০০ ভক্ত। একসঙ্গে এতগুলো মানুষ শাহরুখের ‘আইকনিক পোজ’ দেওয়ার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়েন। সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com