বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বান্দরবান পার্বত্য জেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবান পার্বত্য জেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ

বান্দরবান পার্বত্য জেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি -বার্ষিক সম্মেলন আজ ১০ জুন ২০২৩ তারিখ সকাল ১০ টায় অরুণ সারকী টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব

ক্য শৈ হ্লা, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মোঃ জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, জাতীয় পরিষদ সদস্য রনজিত রায় সানী, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জনাব শফিকুর রহমান, জনাব আব্দুর রহিম চৌধুরী, কাজল ক্লান্তি দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মারমা, অজিত কান্তি দাস চৌধুরী প্রকাশ বড়ুয়া, সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাদেক হোসেন চৌধুরী, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিং থোয়াই মারমা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ (তিন) বছরের জন্য বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে মং ওয়াই চিং, সহ সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবর, থে ওয়াং (হ্লা এ মং) সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মং বাহেন আকাশকে মনোনীত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com