শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মহানগর দক্ষিণ আ.লীগের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

মহানগর দক্ষিণ আ.লীগের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৬ দফা উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দফায় দফায় চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম(৪০) নামে একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে কেরানীগঞ্জ থানার ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। 

বিকেল পৌনে চারটার দিকে সমাবেশের চেয়ারে বসা নিয়ে নেতাকর্মীরা বিশৃঙ্খলা শুরু করেন। মঞ্চ থেকে মাইকে বার বার বলার পরও শান্ত না হয়ে বেশ কয়েক দফায় চেয়ার ছোড়াছুড়ি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটান তারা।

এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য নেতাকর্মীদের মাঝে। তারা যে যার মতো ছোটাছুটি শুরু করেন। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

এছাড়া ব্যানার নিয়ে মঞ্চের একেবারে কাছাকাছি এসে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় কয়েকশ নেতাকর্মীকে। মাইকে বারবার ব্যানার নামাতে বলা হলেও নেতাদের কথায় কর্ণপাত করতে দেখা যায়নি কর্মীদের। আবার মঞ্চের সামনে ত্রিপল বিছিয়ে কর্মীদের বসার জায়গা করা হলেও সেখানে বসতে দেখা যায়নি কোনো কর্মীকে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com