মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেসির ফেরা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিলেন বার্সার সভাপতি

মেসির ফেরা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিলেন বার্সার সভাপতি

খেলা ডেস্ক

একটা প্রশ্নের উত্তর এরই মধ্যে ফুটবল বিশ্ব পেয়ে গেছে—লিওনেল মেসির সঙ্গে পিএসজির দুই বছরের সম্পর্কে ছেদ পড়েছে। মেসিকে নিয়ে প্রশ্নও আছে, ফুটবল বিশ্বে এখন যেটা কোটি টাকার প্রশ্নই—কোথায় যাবেন মেসি?

বার্তা সংস্থা এএফপির খবর, আল হিলালের কর্মকর্তারা এই মুহূর্তে প্যারিসে আছেন। তাঁরা সেখানে গেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলে চুক্তি চূড়ান্ত করে ফেলতে। এএফপি তাদের খবরে লিখেছে, চুক্তি চূড়ান্ত করার আনুষ্ঠানিক ঘোষণা সপ্তাহ শুরুর আগেই দেবে সৌদি আরবের ক্লাবটি।

এমন খবরেও বার্সেলোনায় মেসির ফেরা নিয়ে প্রত্যাশার কমতি নেই। ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির সমর্থকেরা এখনো আশা করে আছেন—মেসি এখানেই ফিরবেন। ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে এএফপি যখন আল হিলালের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায় নিয়ে খবর দিচ্ছে, বার্সেলোনা-ঘনিষ্ঠ সাংবাদিকেরা ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তাকে প্রশ্ন করে যাচ্ছেন—মেসির ফেরার কদ্দুর কী?

এই প্রশ্ন কালও লাপোর্তাকে এক সাংবাদিক করেছিলেন এবং লাপোর্তা কী বলেন, সেটি রেকর্ড করে রাখার জন্য নিজের মুঠোফোনের রেকর্ডার চালু করে দিয়েছিলেন সেই সাংবাদিক। এরপর লাপোর্তা অদ্ভুত এক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির খবর অনুযায়ী, লাপোর্তা ওই সাংবাদিকের মুঠোফোনটি কেড়ে নিয়ে নিজের পকেটে রেখে দেন। এরপর বলেন, ‘মেসিকে ফেরানো কঠিন কি না, সেটা আপনি দেখবেন।’ খানিক পরই অবশ্য ওই সাংবাদিকের মুঠোফোনটি ফেরত দেন লাপোর্তা।

বা বু ম / অ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com