মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বোয়ালমারীতে একাধিক মামলার আসামী গ্রেফতার

বোয়ালমারীতে একাধিক মামলার আসামী গ্রেফতার


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মানোয়ার শিকদার। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের সোরহাব শিকদারের ছেলে। বোয়ালমারী থানাসহ আশপাশের থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ডহর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল রূপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মানোয়ার শিকদারকে গ্রেপ্তার করেন।

এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, ২টি রামদাসহ ৮৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাড়িওয়ালা উকিল হোসেনসহ বেশ কয়েকজন  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।  আটককৃত মানোয়ার শিকদারকে রাতেই বোয়ালমারী থানায় হস্তান্তর করেন ফাঁড়ি পুলিশ।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ গ্রেপ্তার মানোয়ার শিকদার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত হয়ে ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com