সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ অভিযোগে রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ অভিযোগে রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী সংবাদদাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর পুঠিয়া থানায় মামলাটি করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টার পর সন্ত্রাস বিরোধী আইনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মামলাটি করেছেন। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ সোমবার বেলা সোয়া একটা পর্যন্ত বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।

১৯ মে বিকেলে পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সেখানে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

মামলার বিষয়ে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘ওই দিন শিবপুরে আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কোনো আওয়ামী লীগারই মেনে নিতে পারবেন না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। তাঁর পক্ষে সম্ভব না খালেদা জিয়াকে এ ধরনের কথা বলার। অবিলম্বে তাঁর গ্রেপ্তার চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাইদ চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে রাজশাহী আওয়ামী লীগ। সংগঠনটি উপজেলা ও জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পুঠিয়ায় আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে আজ বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com