শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

ডেস্ক নিউজঃ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৮) অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন। বরিসের স্ত্রী ক্যারি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন ক্যারি জনসন। 

২০২১ সালের মে মাসে বিয়ে করেন বরিস জনসন ও ক্যারি।  ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সে সংসারে বরিসের চারটি সন্তান আছে। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে। তবে তাঁর প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই। 

বরিস জনসন প্রায় ২০০ বছরের মধ্যে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ে করেছেন। এটি ছিল তাঁর তৃতীয় বিয়ে। এ দম্পতির দুই সন্তান রয়েছে। তাঁদের তিন বছর বয়সী সন্তানের নাম উইলফ এবং দুই বছর বয়সী সন্তানের নাম রোমি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com