বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ওয়েভ ফাউন্ডেশন সংস্থা শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ওয়েভ ফাউন্ডেশন সংস্থা শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ওয়েভ ফাউন্ডেশন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)থেকেপ্রাপ্ত সংস্থার ‍বুনিয়াদ ঋণ কর্মসুচির উপকারভোগীর সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক ও মহামারী করোনায় স্বাস্থ্য সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ওয়েভ ফাউন্ডেশনের ঝিনাইদহ রিজিওন অফিসে অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে ১২০০০ টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় । তারা প্রত্যেকেই ২০১৯ সালে জিপিএ ৪.০০-৫.০০ পয়েন্ট নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণহয়েছেএবং বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত আছে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার জনাব সুশান্ত কুমার দেব । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জিবনে সফল হতে গেলে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে । তিনি নেপোলিয়নের উদ্বৃত্তি দিয়ে বলেন, আমাকে একটিশিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব ।

তিনি বলেন শিক্ষা অর্জনের ক্ষেত্রে যতই বাধা-বিপত্তি, অভাব-অভিযোগে আসুক না কেন, নিজ লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে। তিনি এই মহামারী করোনায় সকলকে স্বাস্থ্যসম্মত উপকরণ পরিধানসহ সচেতন ভাবে চলাফেরা করতে পরামর্শ দেন ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ওয়েভ ফাউন্ডেশন ঝিনাইদহ রিজিওন এর আঞ্চলিক সমন্বয়কারী জনাব আল-মামুন । তিনি তার বক্তিতায় বলেন শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রী নয়,মানবিক গুণাবলীর বিকাশ এবং সু-নাগরিক হয়ে জাতি গঠণে অবদান রাখতে হবে এবং করোনা কালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে ।

উক্ত সভায় আরো উপস্থিতি ছিলেন ওয়েভ ফাউন্ডেশন পানি ও স্যানিটেশন বিষয়ক এ্যাকসেস প্রকল্পের কর্মকর্তা জনাব শাহেদ জামাল, এরিয়া সমন্বয়কারী মোঃ শেখ সাদী, মোঃ মহিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, অঞ্চলিক এ্যাডমিন অফিসার মোঃ শাহীনুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ পলাশ উদ্দীন ও সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com