শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইরানের সাবেক মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের সাবেক মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। আজ (শনিবার) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত বুধবার আলী আকবরের পরিবারকে কারাগারে যেতে বলা হয়। ওইদিন পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখার সুযোগ পান তিনি। এরপর তাকে নির্জন রুমে নিয়ে যাওয়া হয়।

এর আগে ২০১৯ সালে সাবেক উপ-ইরানি প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যুক্তরাজ্যের জন্য গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, যা তিনি অস্বীকার করেছিলেন। 

এদিকে, যুক্তরাজ্য ইরানকে আকবরীর ফাঁসি কার্যকর বন্ধ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ইরানকে সতর্ক করে। কিন্তু সেসব চাপ তোয়াক্কা না করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের বিচার বিভাগের অফিসিয়াল নিউজ আউটলেট মিজান আরও জানিয়েছে যে ফাঁসি কার্যকরের সঠিক তারিখ না দিয়েই আলিরেজা আকবরীকে ফাঁসি দেওয়া হয়েছে।

এ সপ্তাহে আলীরেজা আকবরী একটি ভিডিও প্রকাশ করে ইরান। সেখানে নিজের দোষ স্বীকার করতে দেখা যায় তাকে। বলা হচ্ছে, জোরপূর্বক তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

তবে  বিবিসি পার্সিয়ান বুধবার আলীরেজা আকবরীর একটি অডিও বার্তা প্রকাশ করে। সেখানে আলীরেজা দাবি করেন, তার ওপর নির্যাতন চালিয়ে গুপ্তচরগিরির অপরাধের স্বীকারোক্তি নেওয়া হয়েছে, যে অপরাধ তিনি করেননি।

আলীরেজা যুক্তরাজ্যেরও নাগরিক হওয়ায় তার মুক্তির ব্যাপারে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তারা। কিন্তু যেহেতু ইরান দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না ফলে তারা এতে কোনো সায় দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com