বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চীনের যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক নেদারল্যান্ডস ও পর্তুগালে

চীনের যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক নেদারল্যান্ডস ও পর্তুগালে

নিউজ ডেস্ক:

চীন থেকে আগত বিমান যাত্রীদের নেদারল্যান্ডস ও পর্তুগালে প্রবেশের সময় কোভিড ১৯ টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দেশ দু’টি শুক্রবার এ ঘোষণা দিয়েছে। এর ফলে চীন থেকে আগত যাত্রীদের কোভিডের নেগেটিভ রিপোর্ট প্রদর্শনের নির্দেশনা জারি করা ক্রমবর্ধমান দেশগুলোতে যুক্ত হলো দেশ দুটি।  


এক ডজনেরও বেশি দেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন থেকে ভ্রমণকারীদের উপর নতুন ভ্রমণ বিধিমালা চাপিয়ে দিয়েছে। চীন ভাইরাস ঠেকাতে কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তের পরে কোভিড সংক্রমণ বৃদ্ধির সাথে লড়াই করছে।


স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, ইউরোপীয় ইউনিয়নের সুপারিশের সাথে সামঞ্জস্যপূর্ণ ডাচ নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে। 
স্বাস্থ্যমন্ত্রী আর্নস্ট কুইপাস বলেছেন, ‘আমি মনে করি ইউরোপীয় অ্যান্টি-কোভিড ব্যবস্থার অংশ হিসাবে ভ্রমণ বিধিনিষেধ আনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

’ 
আমস্টারডাম-শিফোল হল ইউরোপের বৃহত্তম বিমানবন্দর গুলোর মধ্যে একটি এবং অসংখ্য আন্তঃমহাদেশীয় ফ্লাইট সংযোগের একটি কেন্দ্র।
পরে শুক্রবার পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রক এটি অনুসরণ করে ঘোষণা করে যে চীন থেকে ফ্লাইটে নেওয়া যাত্রীদের বিমানে ওঠার আগে কোভিড -১৯ এর জন্য একটি নেগেটিভ রিপোর্ট উপস্থাপন করতে হবে। তাদের এই নতুন নিয়ম শনিবার থেকে কার্যকর হবে।
উভয় সরকারই শুক্রবার তাদের ঘোষণায় বলেছে, এই জাতীয় ফ্লাইটে সকলের মাস্ক পড়া উচিত।


ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরা বুধবার ব্লকের ২৭ সদস্য রাষ্ট্রকে চীন থেকে ফ্লাইটে আসা মানুষের কাছ থেকে কোভিড টেস্ট নেগেটিভ রিপোর্ট নিশ্চিত করতে এবং পৌঁছানোর পর সকলের টেস্ট করার জন্য সুপারিশ করেছে। 


জার্মানি, ফ্রান্স, ইতালি এবং স্পেনসহ আরও বেশ কয়েকটি ইইউ দেশ ইতিমধ্যে চীন থেকে আগতদের জন্য কোভিড পরীক্ষার প্রয়োজনীয়তা ঘোষণা করেছে। অ-ইউরোপীয় দেশগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান অনুরূপ ব্যবস্থা নিয়েছে।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com