বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের ৫ শিশুসহ ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয় সময় বুধবার শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের মরদেহ খুঁজে পায়। প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। 

ওই শহর কর্তৃপক্ষের এক সদস্য রব ডটসন বলেন, ‘আমরা জানি না কেন এমন ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থা ওই ঘটনায় তদন্তে সহযোগিতা করছে। বিষয়টি সম্পর্কে জানতে কয়েক দিন সময় লাগতে পারে।’

ইনোক শহরটি ইউটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় ৮ হাজার। শহরটি সল্টলেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com