বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরিয়া থেকে মার্কিন সেনাদের তেল চুরি! চীনের তীব্র নিন্দা

সিরিয়া থেকে মার্কিন সেনাদের তেল চুরি! চীনের তীব্র নিন্দা

আমেরিকা ও সিরিয়া

ডেস্ক নিউজ

সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতি এবং তারা যে তেল ও গম চুরি করছে তার তীব্র নিন্দা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, শীতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন সেনারা সম্প্রতি নতুন করে সিরিয়া থেকে তেল চুরি করেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে অন্তত ৫৪টি তেলবোঝাই ট্যাংকার উত্তর ইরাকের মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে।

ঝাউ লিজিয়ান বলেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন অবৈধ। এসব সেনা সিরিয়া থেকে যে তেল এবং খাদ্যশস্য নিয়ে যাচ্ছে তা অবৈধ। মার্কিন সেনা সিরিয়ার ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আছে সেটিও অবৈধ।

তিনি সিরিয়া সরকারের দেয়া তথ্য উল্লেখ করে বলেন, ২০১১ সাল থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মার্কিন সেনারা যে সম্পদ চুরি করেছে তার মূল্যমান ১০ হাজার কোটি ডলার।

চীনা মুখপাত্র বলেন, আমেরিকা আন্তর্জাতিক আইন ও নিয়ম-কানুন লঙ্ঘন অব্যাহত রেখেছে অথচ তারা নিজেদেরকে আন্তর্জাতিক আইনশৃঙ্খলা মেনে চলার ব্যাপারে চ্যাম্পিয়ন দাবি করে। বাস্তবতা হচ্ছে আমেরিকা যখন আইনের কথা বলে তখন তারা নিজেদের স্বার্থ উদ্ধার এবং বলদর্পিতা অব্যাহত রাখার অজুহাত খুঁজে পাওয়ার চেষ্টা করে।

আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাডের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আমেরিকা প্রকৃতপক্ষে যা খুশি তাই করে এবং আন্তর্জাতিক আইন বিরোধী কাজও তারা করে কিন্তু যখন তারা সেটি করে তখন তাকে নানা কায়দায় বৈধতা দেয়। কিন্তু আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায় অন্ধ নয় এবং তারা এ বিষয়ে সজাগ রয়েছেন।

এসএইচ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com