বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে ককটেল হামলার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নওগাঁর মহাদেবপুরে ককটেল হামলার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


কাজী সামছুজ্জোহা মিলন 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর, বদলগাছী ও নওগাঁ সদর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপের প্রতিবাদে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড় বটতলায় আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল এতে সভাপতিত্ব করেন। 


উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা: মজিবর রহমান ও আলফা আনোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক কুদরত ই খুদা সোহাগ, উপ-প্রচার সম্পাদক মাস্টার ফণি ভূষণ মহন্ত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা কৃষক লীগের সভাপতি  অমিৎ কুমার ব্যানার্জী বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, সহ-সভাপতি তাপস সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।


সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বি.বি/সানোয়ার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com