মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী করোনায় আক্রান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী করোনায় আক্রান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজের করোনা আক্রান্তের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

রাজধানীর রাজারবাগে নিজ বাসায় থাকাবস্থায় এ ভাইরাসে আক্রান্ত হন তিনি। তবে তার শরীরে এখন পর্যন্ত করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি।

এর আগে গত ২২ এপ্রিল আক্রান্ত শিক্ষার্থীর পুলিশ সদস্য বাবা করোনায় আক্রান্ত হন। পরে তাদের পরিবারের সবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ওই শিক্ষার্থী ও তার মায়ের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

আক্রান্ত ওই শিক্ষার্থী বলেন, বাবার করোনা শনাক্তের পর ২৫ এপ্রিল আমাদের পরিবারের সবার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছিল। পরে আইইডিসিআর থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে আমার ও আমার মায়ের করোনার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে আমি ও মা আইসোলেশনে আছি। আমরা সুস্থ আছি। এখন পর্যন্ত আমার কোনো উপসর্গ দেখা দেয়নি। আমার ছোট দুই বোনেরও পরীক্ষা করা হয়েছিল। এতে ওদের ফল নেগেটিভ এসেছে। বাবা রাজধানীর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমাদের এক শিক্ষার্থীর করোনাভাইরাসে আক্রান্তের কথা শুনেছি। তার বিষয়ে খোঁজ নেয়ার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় থেকে তার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা করবো। আশা করছি সে দ্রুতই করোনামুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com