মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সাভারে শিশু ধর্ষণ চেষ্টা, পুলিশের অভিযানে মক্তব শিক্ষক গ্রেফতার

সাভারে শিশু ধর্ষণ চেষ্টা, পুলিশের অভিযানে মক্তব শিক্ষক গ্রেফতার

সোহেল রানা , ঢাকা :

ঢাকার সাভারে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: ইউসুফ (৩২) নামের এক মক্তব শিক্ষককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুরের গোপের বাড়ি আব্দুর রহমান জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২৮) ।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

গ্রেফতারকৃত মো: ইউসুফ পাবনা জেলার আমিনপুর থানার শ্যাম সুন্দরপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি দেড় বছর ধরে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে একটি ভাড়া বাড়িতে থেকে গোপেরবাড়ি আব্দুর রহমান জামে মসজিদে ইমামতির পাশাপাশি এলাকার শিশু শিক্ষার্থীদের নিয়ে বেতন ছাড়াই মক্তবে শিক্ষকতা করে আসছিলেন। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মোঃ ইউসুফের শিক্ষকতায় পরিচালিত আব্দুর রহমান জামে মসজিদের মক্তবে এলাকার অন্যান্য শিশু শিক্ষার্থীদের সাথে রবিবার ৪ সেপ্টেম্বর সকালে কুরআন তেলাওয়াত শিখতে যায় ভুক্তভোগী (১০) শিক্ষার্থী। ক্লাস শেষ হলে অন্যান্য শিক্ষার্থীরা বাড়িতে চলে যায়। কিন্তু ওই শিক্ষার্থীকে ঝাড়ু দেওয়ার নাম করে লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা করেন মো: ইউসুফ। শিশুটি চিৎকার করলে ওই শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে বিষয়টি কাওকে না জানাতে ভয় দেখায় অভিযুক্ত। বাসায় ফিরে অস্বাভাবিক আচরণে মায়ের সন্দেহ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মাকে সব ঘটনা খুলে বলে। পরে ভুক্তভোগীর বাবা মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রাথমিকভাবে পুলিশের কাছে তার দোষ স্বীকার করেছেন । এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com