শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

ডেস্ক নিউজঃ

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তিনদিনের সফরে আজ শনিবার (২৭শে আগস্ট) ঢাকা আসার কথা ছিল তাঁর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ওআইসি মহাসচিব শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হওয়ার পর তার সফর সূচি নতুন করে নির্ধারিত হবে।

উল্লেখ্য, চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই তার প্রথম সফর ছিল। সফরে, রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা ছিল ওআইসি মহাসচিবের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com