সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র শোক

ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র শোক

স্টাফ রিপোর্টারঃ

চলে গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

যুক্তরাষ্ট্র থেকে আগামী সোমবার (২৫ জুলাই) দেশে আসবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মরদেহ। সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে পৌঁছাবে।

গাইবান্ধা-৫ আসনের সাতবারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়ার মরদেহ ঢাকা পৌঁছানোর পর প্রথম নামাজে জানাজা হবে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। সকাল সাড়ে ১০টায় জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁর মরদেহ।

পরে দুপুরে হেলিকপ্টারে করে ফজলে রাব্বী মিয়াকে নেওয়া হবে গাইবান্ধার সাঘাটায়। দুপুরে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে গটিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখানে বিকেলে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র আহবায়ক মোঃ কফিল উদ্দিন ও সদস্য সচিব আশরাফুল কবির আসিফ গভীর শোক জানিয়েছেন।

শনিবার (২৩ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তাঁরা বলেন, সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র প্রতিটি অনুষ্ঠানে তাঁর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন সমিতির নেতৃবৃন্দ।

গাইবান্ধার কৃতি সন্তান ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তাঁরা। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান গাইবান্ধা সদর উপজেলা সমিতি ঢাকা’র আহবায়ক মোঃ কফিল উদ্দিন ও সদস্য সচিব আশরাফুল কবির আসিফ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com