মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবচরে পুলিশ সদস্যের করোনা পজেটিভ

শিবচরে পুলিশ সদস্যের করোনা পজেটিভ

মাদারীপুর জেলার শিবচরে এক পুলিশ সদস্যের করোনা ভাইরাসে পজিটিভ রিপোর্ট এসেছে। সনাক্তকৃত ওই পুলিশ সদস্য শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিল। মঙ্গলবার (২৬ মে) সকালে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সুপার কার্যালয়  এ তথ্য জানায়।
সনাক্ত হওয়া পুলিশ সদস্যের সংস্পর্শে আসা আরো ৬ পুলিশ সদস্যসহ সহকারী পুলিশ সুপার কার্যালয়ের অধিকাংশ পুলিশ সদস্য বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। 
জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের কর্মরত এক পুলিশ সদস্য করোনা পজিটিভ হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।  এই পুলিশ সদস্য সহকারী পুলিশ সুপার কার্যালয়ের আভ্যন্তরীন কাজে নিয়োজিত ছিল।  তার সংস্পর্শে আসা আরো ৬ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  
এ নিয়ে শিবচরে করোনা ভাইরাস সনাক্ত হলো ২৮ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, গতকালের রিপোর্টে ওই পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতো। কিভাবে আক্রান্ত হলো তা বুঝতে পারছিনা। তাকে হোম আইসোলেশনে ও ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com