রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ।

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আরফানুল হক রিফাত এর সমর্থনে কর্মী সভা ও নির্বাচনী প্রচারনায় অংশ নেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

বিকাল ৩ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম রিন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিয়াস এর সঞ্চালনায় আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সকল দ্বিধা দন্ধ ভূলে নৌকার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। উন্নয়ন অগ্রগতির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই। নৌকা মার্কা বিজয়ী হলে উন্নত সমৃদ্ধ সিটি কর্পোরেশনে উন্নীত হবে কুমিল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নেতাকর্মীদের নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার আহবান জানান।


আরও বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল আলীম বেপারি, সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সফিক, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, উপ প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য অ্যাড. জাহেদুল আলম জাহিদ, ডাঃ রাজীব সাহা, সদস্য মনিরুজ্জামান পামেন।


সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা হাই স্কুল মাঠে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে জননেতা নির্মল রঞ্জন গুহ ও জননেতা একেএম আফজালুর রহমান বাবু সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উঠান বৈঠক শেষে কুমিল্লা মোঘলটুলি, হাই স্কুলের সামনে ঈদগাহ মাঠের আশে পাশে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের পদচারণায় স্থানীয় লোকজনের মাঝে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার সাধারণ সম্পাদক লিটন সরকার সহ কুমিল্লা জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com