রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সড়কে ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ নিহত ৪

সড়কে ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ নিহত ৪

সোহেল রানা , ঢাকা :

ঢাকার সাভারে যাত্রীবাহী দুটি বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার (৫ জুন) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা কাউসার আহম্মেদ রাব্বি। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (গনকবাড়ি, সাভার) ইঞ্জিনিয়ার। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূঁজা সরকার, ও পরমানু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন। বাসটি রায়েরবাগ রুটের গাড়ি ছিল।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকাগামী লেনে সেইফ লাইন পরিবহনের একটি বাস ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি বিপরীত লেনে চলে যায়। এসময় ঢাকা থেকে সাভারগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক স্টাফ বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও ৪০ জনের মতো আহত হয়।

খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসগুলোর ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com