বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ


সাভার প্রতিনিধি


ঢাকার সাভারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 


বুধবার (১১ মে) দুপুর ১২ টার দিকে সাভার থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনীর পাশের দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 


দগ্ধের একজন সেলিনা বেগম (৬৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ওই এলাকায় গত ১ মাস আগে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।  মিতু আক্তার টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা। তিনি তার স্বামী নোমানের সাথে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাদের একজনের শরীরের ৭৫ শতাংশ ও অপরজনের ৩০ শতাংশ পুড়ে গেছে। 


স্থানীয়রা জানায়, দারোগ আলীর বাড়িতে তারা দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন। আজ হঠাৎ দুপুর ১২ টার দিকে বিকট শব্দ শোনা যায়। পরে শোনা যায় দারোগ আলীর বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বাড়ির ভাড়াটিয়া সেলিনা ও মিতু পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 


সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার  বলেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। সেলিনার শরীরের ৭৫ শতাংশ ও মিতুর ৩০ শতাংশ পুড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com