মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাধবপুরে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে” ধর্ষক গ্রেফতার

মাধবপুরে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে” ধর্ষক গ্রেফতার


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনাটি ঘটেছে (৬মে) শুক্রবার দুপুরে দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ঠাকুরপাড়া মহল্লায়। তবে ভিকটিমের পরিবার এটি ভয় পেয়ে প্রথমে গোপন রাখেন বলে জানিয়েছেন।


ঘটনার পর কিশোরী তার মাকে ওই ঘটনা জানালে তার মা অভিযুক্তের পরিবারকে জানান। কিন্তু তারা বিষয়টি কর্ণপাত না করায় স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফকে জানালে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। এরপর ভিক্টিমকে নিয়ে রাতেই তার মা থানায় আসলে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি ওই গ্রামের মধু মিয়ার ছেলে জয়নাল মিয়া (১৮)। সে নোয়াপাড়া সায়হাম কটন মিলে শ্রমিক হিসেবে কাজ করতো।


পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে,  এক্তিয়ারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। শুক্রবার দুপুরে খেলার জন্য তার বান্ধবী রুপালীকে ডাকতে যায় পাশের ঘরে। বান্ধবীকে না পেয়ে ফেরার সময় ডাক দেয় ঘরের ভেতরে থাকা জয়নাল। এসময় পানি আনার জন্য জয়নাল জগ বাড়িয়ে দেয়।

টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথে জয়নাল ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর মুখ চেপে চেতনানাশক ঔষধ খাইয়ে তাকে ধর্ষন করে। ২ থেকে ৩ ঘন্টা পর জ্ঞান ফিরে আসলে বিষয়টি মাকে খুলে বলে ভিক্টিম। পরে মা অভিযুক্তেদর পরিবারকে জানালে বিষয়টি কাউকে না বলার জন্য চাপ দেয় অভিযুক্তের পরিবার। কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। 


মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভিক্টিমকে মেডিকেল পরিক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com