বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাঁশখালীতে ঈদের দিনে বজ্রাঘাতে লবন শ্রমিকের মৃত্যু

বাঁশখালীতে ঈদের দিনে বজ্রাঘাতে লবন শ্রমিকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

ঈদের উৎসব শোকের মেঘে ঢেকে গেল ওসমান গনির পরিবারে। হঠাৎ বজ্রাঘাতে তছনছ হয়ে গেল লবন শ্রমিক ওসমান গনির পরিবার।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের সমিতি ঘোনায় বজ্রাঘাতে মৃত্যুবরন করেছে দরিদ্র লবন শ্রমিক ওসমান গনি(৩০)।

অদ্য ৩ মে’২২ ইং, রবিবার দুপুর ১.৩০ মিনিটের সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা সমিতি ঘোনায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওসমান গনি গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাজ বাড়ির নজির আহামদের ছেলে। পেশায় সে একজন দরিদ্র লবন শ্রমিক। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পবিত্র ঈদের দিনে মসজিদে সবার সাথে ঈদের নামাজ আদায় করে মহা আনন্দে সবার মত ওসমান গনিও ঘরে এসে ছেলে মেয়েদের সাথে আনন্দ কোলাহল করছিল, হঠাৎ আকাশ মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠলে সে দ্রুত দৌঁড়াতে থাকে সমিতি ঘোনায় তার লবন মাঠে। মাঠে পৌঁছে তাড়াহুড়ো করে ফুটন্ত লবন উঠানোর এক পর্যায়ে হঠাৎ বিকট শব্দে একটি শক্তিশালী বজ্রের টুকরা তার শরীরের অন্ডকোষে এবং বুকের ডানপাশে আঘাত করার সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই তার দেহ নিথর হয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন যোগাযোগ হয়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ওসমান গনির পরিবার হত বিহ্বল হয়ে পড়েছে। মৃত ওসমান গনির ছোট ২ ছেলে ১ মেয়ে আছে বলে জানা গেছে। এমন আনন্দের দিনে ওসমান গনির মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com