মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কাঠালিয়ায় ভ্রমণের নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ

কাঠালিয়ায় ভ্রমণের নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ


ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর সোনার বাংলা নামকস্থানে ঝড়ের কবলে পড়ে ভ্রমনের নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ রয়েছে।

শনিবার ইফতারের পরে সাত বন্ধু মিলে বিষখালী নদীতে নৌকা ভ্রমন বের হন। সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকা থাকা ছয়জন সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও মোঃ রিফাত বিন আলিফ (১৮) সাঁতরিয়ে উঠতে পারেনি। সে নিখোঁজ রয়েছে। মোঃ রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ পলাশ হাওলাদার পুত্র। সে বরিশাল বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

সাঁতরিয়ে উঠা অন্যরা হলেন মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস এর সকলে বিভিন্ন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একে অপরের বন্ধু।

এ ঘটনার পর কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে রিফাতকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেননি।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীতে প্রচন্ড স্রোত থাকায় এখনও আমরা নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে পারিনি। আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকালে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ হন।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন রিপন জানান, ইফতারের পরে তালগাছিয়া গ্রামের মোঃ রিফাত বিন আলিফ, মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস মিলে নৌকায় নদীতে ভ্রমনকালে নৌকা ডুবে রিফাত নিখোঁজ রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com