রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

শেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধিঃ

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে সকাল সাড়ে আটটায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন বরেণ্য এই রাজনীতিবিদ। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছিলেন তিনি।
একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন। তাঁর অবদান জাতি চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, উপ কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, সদস্য অ্যাড. ফরিদ হোসেন, বিভাস বালা, সুবল ঘোষ, অ্যাড. ডিকে গায়েন টিটু, অ্যড. সানিয়েল আরেফিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com