সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধায় স্ত্রীর উপর অভিমান করে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

গাইবান্ধায় স্ত্রীর উপর অভিমান করে পল্লী চিকিৎসকের আত্মহত্যা


গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলায়  স্ত্রীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে উজ্জল মিয়া (৪২) নামের এক পল্লী চিকিৎসক আত্মহত্যা করেছেন।

সোমবার (২৮ মার্চ) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এঘটনা ঘটে।
মৃত উজ্জল মিয়া সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে উজ্জল মিয়া কচুয়া ইউনিয়নের  মানিকগঞ্জ বাজারে অবস্থিত তার নিজস্ব ফার্মেসিতে আসেন। আনুমানিক দুপুর ১২ টার সময় উজ্জল মিয়া সবার অজান্তে ওই ফার্মেসি থেকে অতিরিক্ত গ্যাস ট‍্যাবলেট খেয়ে অচেতন হয়ে পরেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা  চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরিবারিক ভাবে দীর্ঘ দিন যাবত স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। বনি বনা না হওয়ায় কয়েক দিন থেকে উজ্জল মিয়ার স্ত্রী তার বাবা কচুয়া ইউনিয়নের সাবেক মেম্বার বাবু মিয়ার বাড়ীতে  থাকেন। স্ত্রীকে ফেরানোর জন্য উজ্জল পারিবারিক ভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। এই শোক সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে সাঘাটা থানাধীন বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com