মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গতকাল ছিলো ‘সানি ডে’

গতকাল ছিলো ‘সানি ডে’

ডেস্ক নিউজ:

ঢাকাই শোবিজের জন্য গতকালটা ছিল ‘সানি ডে’। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওন এসেছিলেন ঢাকায়। অংশ নিয়েছেন একটি বিয়ের আয়োজনে। সেখানে আনন্দচিত্তে নেচেছেন, উপস্থিত অন্যদেরও নাচিয়েছেন।

ওই বিয়েতে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার তরুণ নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি সানি লিওনের সঙ্গে কথা বলেছেন, আবার একটু ড্যান্সও করে নিয়েছেন। সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে।

সানির সঙ্গে আলাপের অভিজ্ঞতা জানিয়ে দীঘি বলেন, ‘সানি তো খুবই ভালো। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়ানো ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, সিউর? তিনি বললেন- ইয়েস, সিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি।’

স্টেজে ওঠার পর সানি লিওনের সঙ্গে ছবিও তোলেন দীঘি। সেই মুহূর্তের কথা জানিয়ে এই তরুণী বলেন, ‘তার মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তুলল। সানি খুবই ভালো, খুবই লক্ষ্মী।’

দীঘি আরও জানান, এক পর্যায়ে সানি-দের সঙ্গে গানের তালে নেচেছেনও তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি। একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন বলে জানান দীঘি।

উল্লেখ্য, শনিবার (১২ মার্চ) বিকালে ঢাকায় আসেন সানি লিওন। তার এই সফর ছিল ট্যুরিস্ট ভিসায়। তবে এর আগেই বাংলাদেশে তার ওয়ার্ক পারমিট বাতিল হয়ছিল। অর্থাৎ এই দেশে কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না তিনি।সানির সঙ্গে ঢাকা সফরে ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েভার। এছাড়া গানবাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতির মেয়ের ওই বিয়েতে ভারতের আরও কয়েকজন তারকা অতিথি হয়ে এসেছেন। তারা হলেন- বলিউডের গায়ক কৈলাশ খের, গায়িকা অদিতি সিং শর্মা, অভিনেত্রী নারগিস ফাখরি, কলকাতার জনপ্রিয় নায়িকা-সাংসদ নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, অভিনেতা যশ দাশগুপ্ত প্রমুখ। রোববার (১৩ মার্চ) সকালেই তারা সবাই ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com