সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কুবিতে বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) নতুন কমিটি ঘোষণা 

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) নতুন কমিটি ঘোষণা 

কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশ (নন্দী-জুলহাস) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান।


 রোববার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদের বিদায়ী সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো.  আবদুল মাজেদ পাটোয়ারী, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিঠুন কুমার দাস। যুগ্ম সাধারণ সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক (মাসুম), কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা।


এছাড়াও, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক মো. ফয়জুল ইসলাম ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মার্কেটিং বিভাগের মো. মাহফুজুর রহমান, ক্রীড়া সম্পাদক ফার্মেসী বিভাগের প্রভাষক কামরুল হাসান শিখন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।


কার্যকরী সদস্যরা হলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল জামিল, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ হাসান শাহরিয়ার, ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম এবং আইন বিভাগের প্রভাষক সোরহাব হুসাইন। 
উল্লেখ, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com