শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কুবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

কুবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি


কুবি প্রতিনিধিঃ

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস। এছাড়া স্নাতক ১ম বর্ষের ১ম সেমিস্টারের ক্লাস পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হবে। 


রোববার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও সবাইকে আবশ্যিকভাবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 


প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পেলে সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সশরীরে শ্রেণী পাঠদান৷ তবে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয় চলমান পরীক্ষাগুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com