শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইতালিতে রাষ্ট্রদূতের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

ইতালিতে রাষ্ট্রদূতের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা


ইউরোপ ব্যুরো :- ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: শামীম আহসানের সাথে মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকরা ইতালি প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা ,রি-ইস্যু পাসপোর্ট যাতে প্রবাসীরা দ্রুত পায় এবং যাদের বয়সের গড়মিল রয়েছে সকলকে সংশোধনের সুযোগ দেওয়ার দাবী জানান।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য দূতাবাস কতৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান। সাংবাদিকরা আরো বলেন প্রবাসী অনেক বাংলাদেশি পাসপোর্ট সংশোধনের সুযোগ না পাওয়ায় পাসপোর্ট না থাকার কারনে বৈধতা থেকে ইতিমধ্যে বঞ্চিত হয়েছেন এবং অনেকেই পাসপোর্ট না থাকায় সৌজন্য নবায়ন করতে পারছে না।


রাষ্ট্রদূত এ সময় সাংবাদিকদের বলেন, সরকারী বিধি মোতাবেক কিছু সংশোধনের জন্য আমরা আবেদনপত্র গ্রহণ করে থাকি। কিন্তু পাঁচ বছরের অধিক সময়ের কোনো পরিবর্তন গ্রহণ করা হয় না। সেটি চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম বাড়ানো হয়েছে।সরকার সময়সীমা না বাড়ালে নির্দিষ্ট সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।


রোম দূতাবাসে সাংবাদিকদের এই বৈঠকে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির,কমরেড খোন্দকার, শাহীন খলিল কাওসার,এমডি জাকির হোসেন সুমন,এমডি রিয়াজ হোসেন, ইউসুব আলী,আসলামুজ্জামান মোহাম্মদসহ রোম দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে কাউন্সিলার এরফানুল হক, জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com