বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাশিয়া কয়েক হাজার সৈন্য ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে : যুক্তরাষ্ট্র

রাশিয়া কয়েক হাজার সৈন্য ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনের সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র তা খারিজ করে দিয়ে দাবি করেছে যে, সৈন্য প্রত্যাহারের পরিবর্তে মস্কো আরো সৈন্য পাঠিয়েছে, যা ইউক্রেনে আগ্রাসনের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা ‘ভুয়া’ সেনা প্রত্যাহারের ঘোষণার জন্য সমালোচনা করে মস্কোর নিন্দা জানিয়ে বলেছে ইউক্রেন সীমান্তে মস্কো ‘৭ হাজারের বেশী সৈন্য’ বাড়িয়েছে, যাদের মধ্যে অনেকে বুধবার সীমান্তে পৌঁছেছেন।

তিনি বলেন, “আমরা অব্যাহতভাবে ইঙ্গিত পাচ্ছি যে আগ্রাসনের ন্যায্যতা দিতে যে কোন সময় তারা মিথ্যা অজুহাতে হামলা চালাতে পারে। ”

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মস্কো বলছে তারা কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চায়, কিন্তু তাদের কার্যক্রম তা নির্দেশ করছে না।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ও ন্যাটো এবং ইউক্রেন জানায়, দখলকৃত ক্রিমিয়ায় সেনা মোতায়েনের পর রাশিয়ার সৈন্য প্রত্যাহারের কোন চিহ্ন পাওয়া যায়নি, সেনা প্রত্যাহারের খবরে তখনও আশা করা হয়েছিল যে সংকট কেটে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীর রিভন শহরের কাছে ইউক্রেনীয় সেনাদের পশ্চিমাদের সরবরাহ করা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে দেশটিতে ‘একতা দিবসের’ ঘোষণা দিয়েছেন।

তিনি সামরিক অলিভ গ্রীন পোশাক পড়ে মারিউপোল শহরের ফ্রন্টলাইন পরিদর্শন করেন।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছিল রাশিয়া ১৬ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করতে পারে, এই দিনেই মহড়া পরিদর্শনকালে জিলনস্কি বলেন, “আমরা কাউকে, কোন শত্রুকে ভয় পাই না, আক্রান্ত হলে আমরা নিজেদের রক্ষা করবো।”

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রদর্শিত ছবিতে দেখানো হয়েছে ক্রিমিয়ায় বড় একটি মহড়া শেষে সৈন্যদের প্রত্যাহার করা হচ্ছে, জেলনস্কি বলেছেন, সেখানে সৈন্য প্রত্যাহারের কোন প্রমাণ নেই।

তিনি এক টেলিভিশন বক্তব্যে বলেন, “আমরা সেখানে সৈন্যদের ছোট ছোট রোটেশন (একদল সৈন্যের বদলে আরেক দল প্রতিস্থাপন) দেখতে পাচ্ছি। এই রোটেশনকে আমরা রাশিয়া সৈন্য প্রত্যাহার করেছে বলবো না। আমরা কোন পরিবর্তন দেখছি না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com